পর্দা থেকে অবসরে 'আব্রাহাম লিংকন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল ডি-লুইস
ড্যানিয়েল ডি-লুইস

১৯৭১ সাল সান্ডে ব্ল্যাডি সান্ডে ছবিটি দিয়ে শুরু করেন কিশোর অভিনেতা ড্যানিয়েল। এ বছর শেষ ছবি হিসেবে করছেন ফ্যান্টম থ্রেড। ১৯৭১ থেকে ২০১৭ সাল—৪৬ বছরের ক্যারিয়ারে পেয়েছেন তিনটি অস্কার পুরস্কার ও নাইট উপাধি। দিয়েছেন একগুচ্ছ দর্শকনন্দিত ছবি। এবার অবসরে যাচ্ছেন পর্দার ‘আব্রাহাম লিংকন’ স্যার ড্যানিয়েল ডি-লুইস।

দীর্ঘ অভিনয়জীবনে অনেক পুরস্কার পেয়েছেন ড্যানিয়েল। প্রথম অস্কার জিতেছেন মাই লেফট ফুট ছবির জন্য। দেয়ার উইল বি ব্লাড ও লিঙ্কনও তাঁকে ফেরায়নি। এনে দিয়েছে আরও দুটি অস্কার। ১৯৯০ সালে মাই লেফট ফুট ছবিতে অভিনয়ের পর দারুণ সব ছবির প্রস্তাব পেতে শুরু করেন তিনি। ব্রিটিশ এই অভিনেতা একে একে করে ফেলেন দ্য লাস্ট অব দ্য মোহিকানস, ইন দ্য নেম অব দ্য ফাদার, দ্য বক্সার ও মার্টিন স্করসিসের গ্যাংস অব নিউইয়র্ক ছবিগুলো। ২০১৪ সালে ব্রিটেনের রানির জন্মদিনে তাঁকে নাইট উপাধি দেওয়া হয়।

ড্যানিয়েলের প্রতিনিধি লেসলি ডার্ট বলেছেন, ড্যানিয়েল ডে-লুইস আর অভিনয় করবেন না। এটি অভিনেতার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ নিয়ে তিনি বা তাঁর প্রতিনিধিরা এর চেয়ে বেশি কিছু বলতে চান না। বিবিসি