পাথুরে শরীর, কুসুম মন

তাঁর নামই ‘দ্য রক’। পাথুরে-পেটানো শরীরটার ভেতরে কিন্তু আছে কুসুমকোমল একটা মন। অভিনেতা ডোয়াইন জনসন এমন এক মন গলানো গল্প শোনালেন নতুন বছরের প্রান্তে।
ডোয়াইন জনসন সম্প্রতি তাঁর বাবাকে খুবই দামি একটি গাড়ি উপহার দিয়েছেন। বড়দিনের উপহার। সেই গাড়ির সামনে দাঁড়িয়ে বাবাকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন। বাবার মুখে হাসি, একটু যেন ব্রিবতও। এমন দামি উপহার পেতে যে অভ্যস্ত নন তাঁর বাবা।
ডোয়াইন তাঁর বাবার এই গল্পটাই জানিয়েছেন ছবির লম্বা এক বর্ণনায়। সেখানে লিখেছেন বাবা রকি জনসনের জীবনসংগ্রামের গল্প। রকির বয়স যখন ১৩, তখনই মারা গিয়েছিলেন তাঁর বাবা। রকি ছিলেন গৃহহীন। কপর্দকশূন্য। নিজের বাড়ি থেকে বিতাড়িত এক বাবার সন্তান। আর সেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বড়দিনে।
ডোয়াইন লিখেছেন, ‘আমার বাবা রকি জনসন সব সময়ই সাদাসিধে জীবন যাপন করেছেন। কখনোই আমার কাছে কিছু চাননি। বছরের পর বছর খুব সামান্য কিছু দিয়েই জীবন ধারণ করেছেন। প্রতিটি ক্রিসমাসে বাবার জীবনের সেই গল্পটা আমার মনে পড়ত। আমার জীবনে তাঁর যে অবদান, ত্যাগ...তা তো শোধ করা যাবে না। এভাবেই তাই তাঁকে ছোট্ট একটা ধন্যবাদ দিতে চেয়েছি।’ ডেইলি মেইল।