পাল্টে গেল 'দ্য ট্রু আমেরিকান' ছবির পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবলো লারাইন
পাবলো লারাইন

‘দ্য ট্রু আমেরিকান: মার্ডার অ্যান্ড মার্সি ইন টেক্সাস’ বইটি লেখেন দ্য নিউইয়র্ক টাইমস এবং ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের সাংবাদিক আনন্দ গিরিধারা দাস। বইটির সঙ্গে যুক্ত আছে এক বাংলাদেশির সত্য কাহিনি। সেই বই অবলম্বনে ‘দ্য ট্রু আমেরিকান’ নামে একটি ছবি তৈরির কথা ছিল ক্যাথরিন বিগলোর। কিন্তু ছবিটি তিনি করছেন না।
ছবিটির নতুন পরিচালক ‘জ্যাকি’ ছবি নির্মাতা পাবলো লারাইন।
অন্নপূর্ণা পিকচার্সের ব্যানারে ছবিতে প্রধান চরিত্রে থাকছেন টম হার্ডি। ছবির গল্পে দেখা যাবে ২০০১ সালের ২১ সেপ্টেম্বর টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের একটি গ্যাস স্টেশনের কাউন্টারে কাজ করছিলেন বাংলাদেশি রইসউদ্দিন ভূঁইয়া। ঠিক সে সময় মার্ক স্ট্রোম্যান কাউন্টারে গিয়ে আক্রমণ করেন তাঁকে। সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান তিনি।
কিন্তু রইসের একটি চোখ প্রায় নষ্ট হয়ে যায়। তাঁর ওপর আক্রমণের আগেও দুই ব্যক্তিকে হত্যা করেছিল স্ট্রোম্যান। পরবর্তীকালে স্ট্রোম্যানকে গ্রেপ্তার করা হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার হামলার পরে তাঁর মধ্যে আরব-বিদ্বেষ করছিল। সে বিদ্বেষ এতই ভয়ংকর রূপ নেয় যে, মাত্র ১০ দিনের মাথায় তিনি গ্যাস স্টেশনে হামলা করেন। তাঁর ধারণা ছিল, যাঁদের তিনি হত্যা করছেন, তাঁরা আরব। কিন্তু আটক হওয়ার পর মার্ক স্ট্রোম্যান জানতে পারেন, আসলে তাঁদের কেউই আরবের নাগরিক নন। ভ্যারাইটি