পিটার প্যান এখন ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যান ছবির পোস্টার
প্যান ছবির পোস্টার

হিউ জ্যাকম্যান তাঁর ‘উলভারিন’-এর অতিমানবীয় রূপ থেকে বেরিয়ে এসেছেন। প্যান ছবিতে ধারণ করেছেন ভয়ংকর এক রূপ। তাঁর সেই ভয়ংকর রূপটিই এবার দেখতে পাবেন বাংলাদেশের দর্শকেরা। শহরের দুটি মাল্টিপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে প্যান ছবিটি।
জনপ্রিয় চরিত্র ‘পিটার প্যান’কে নিয়ে নির্মিত এই ছবি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ৯ অক্টোবর। আজ থেকে এর নিয়মিত প্রদর্শনী চলবে রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে। গতকাল বৃহস্পতিবার এই ছবির বাংলাদেশে মুক্তি উপলক্ষে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে আয়োজন করা হয় একটি উদ্বোধনী প্রদর্শনীর।