পিটের বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানদের সঙ্গে অস্বাভাবিক আচরণের জন্য অ্যাঞ্জেলিনা জোলি বিচ্ছেদ চেয়ে তাঁর সাবেক স্বামী ব্র্যাড পিটের বিরুদ্ধে মামলা করেন। আদালত যদিও পিটের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ পায়নি, তবে সন্তানদের দেখাশোনা করার সম্পূর্ণ দায়িত্ব এখন জোলির। বিচ্ছেদও হয় তাঁদের। মামলার পর এফবিআই ঘটনা একবার তদন্ত করে। এখন আর পুনরায় তদন্ত করা হবে না বলে জানিয়েছে।
এফবিআই এক বক্তব্যে জানায়, পিটের বিরুদ্ধে এ ব্যাপারে আর কোনো অভিযোগ আনা হবে না। এ কথা ‘অ্যালাইড’ তারকা ব্র্যাড পিটকেও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।
ভ্যারাইটি