পিপলের সবচেয়ে আবেদনময়ী কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট আপটন
কেট আপটন

মার্কিন মডেল ও অভিনেত্রী কেট আপটনকে ২০১৪ সালের সবচেয়ে আবেদনময়ী নারী খেতাব দিয়েছে পিপল ম্যাগাজিন। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে ২২ বছর বয়সী কেটকে এই খেতাবে ভূষিত করেন ‘গ্রেস অ্যানাটমি’ খ্যাত মার্কিন অভিনেতা এরিক ডেন।
খেতাব পাওয়ার পর অনূভূতি প্রকাশ করতে গিয়ে কেট বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় একটা সম্মান। আমার কাছে আবেদনময়ীর অর্থ হলো এমন কেউ, যে আত্মবিশ্বাসী এবং সুখী।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিপল ম্যাগাজিন।
পুরস্কৃত করার সময় কেট কেন এ খেতাব পেয়েছেন, তা বলতে গিয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হন এরিক ডেন। তিনি বলেন, ‘কেট আবেদনময়ী হওয়ার পেছনে অনেক অনেক কারণ আছে। তাঁর স্টাইল, ক্যারিয়ার, অর্জন, রসবোধ ও ব্যক্তিত্বের কোনো তুলনা হয় না।’ কেট দেখতে অনেক চমৎকার বলেও মন্তব্য করেন এরিক ডেন।
এর আগে গত নভেম্বর মাসে পিপল ম্যাগাজিন বছরের সবচেয়ে আবেদনময় পুরুষ তকমা দিয়েছে অস্ট্রেলীয় অভিনেতা ক্রিস হেমসওয়ার্থকে। এ ছাড়া স্প্যানিশ মডেল ও অভিনেত্রী পেনেলোপে ক্রুজকে সবচেয়ে আবেদনময়ী নারীর তকমা দিয়েছে এস্কোয়ার ম্যাগাজিন। মডেল অব দ্য ইয়ার, সেলেব্রিটি রোল মডেল অব দ্য ইয়ার, টক শো হোস্ট অব দ্য ইয়ার, স্টাইল আইকন অব দ্য ইয়ার তকমা পেয়েছেন যথাক্রমে কার্লি ক্লস, কেট হাডসন, জিমি ফ্যালকন ও গুয়েন স্টেফানি।