পুরোনো প্রেম লাগবে জোড়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলা হাদিদ ও উইকেন্ড
বেলা হাদিদ ও উইকেন্ড
সেলেনা গোমেজ
সেলেনা গোমেজ

ইউএস উইকলির একটি প্রতিবেদন বলছে, বেলা হাদিদ ইতিমধ্যে যোগাযোগ করেছেন উইকেন্ডের সঙ্গে। তাঁরা নাকি এখন প্রেমও করছেন রীতিমতো। পরস্পর কথা বলছেন, একে অপরকে খুদে বার্তা পাঠাচ্ছেন। দুজনের কাছের কিছু মানুষ বলছেন, বেলা হাদিদ আসলেই উইকেন্ডকে খুব মিস করছিলেন। বেলা খুবই সুখী যে দুজন আবার একত্র হয়েছেন।

বেলা হাদিদ ও উইকেন্ডের প্রথম দেখা মেলে ২০১৫ সালের এপ্রিলে। সে সময় উইকেন্ডের বিউটি বিহাইন্ড দ্য ম্যাডনেস অ্যালবামের মডেল হওয়ার জন্য প্রস্তাব পেয়েছিলেন বেলা হাদিদ। একই মাসে কোয়াশেলা মিউজিক অ্যান্ড আর্ট উৎসবে তাঁদের প্রথম একসঙ্গে দেখা যায়। এর কয়েক সপ্তাহ পরই তাঁদের প্রেমের শুরু। একই বছরে ডিসেম্বর মাসে বেলাকে উইকেন্ডের ‘ইন দ্য নাইট’ মিউজিক ভিডিওতে দেখা যায়। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে রেড কার্পেটে জুটি হিসেবে প্রথম হাঁটতে দেখা যায়। আর নভেম্বরের দিকেই ভাঙন ধরে প্রেমে।

এরপর উইকেন্ড জড়িয়ে যান আরেক সংগীত তারকা সেলেনা গোমেজের সঙ্গে। কিন্তু বেশি দিন টেকেনি তা। ১০ মাস পর ভেঙে যায়। তাই এবার গুঞ্জন উঠেছে, পুরনো প্রেমে নাকি ফিরে যাচ্ছেন বেলা ও উইকেন্ড! সূত্র: এসশোবিজ