পোপের সঙ্গে সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের এ সময়ের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস জুটি জর্জ ক্লুনি ও আমাল ক্লুনি পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন। বিভিন্ন বার্তা সংস্থার সাম্প্রতিক ছবিতে দেখা গেছে, হাসিমুখে পোপের সঙ্গে হাত মেলাচ্ছেন হলিউড তারকা জর্জ ক্লুনি। পাশে স্ত্রী আমাল ক্লুনি। জর্জ ও আমাল দুজনই ভ্যাটিকান সিটিতে প্রশংসিত হয়েছেন তাঁদের নানা দাতব্যকাজের জন্য। পোপের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে তাঁরা দুজন ইতালির রোমে সময় কাটিয়েছেন।
গত মে মাসে এই দুজন একসঙ্গে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন। উৎসবে উদ্বোধনী প্রদর্শনী হয়েছে ক্লুনির ‘মানি মনস্টার’ ছবির। ছবিতে একজন টিভি উপস্থাপকের ভূমিকায় অভিনয় করেছেন ক্লুনি।