প্যাটিনসন চরিত্র খুঁজে পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট প্যাটিনসন
রবার্ট প্যাটিনসন

‘টোয়ালাইট’ তারকা রবার্ট প্যাটিনসন বলেছেন, হলিউডে এখন যে ছবি হয়, তাতে অভিনয় করার মতো চরিত্রই খুঁজে পাওয়া যায় না। ৩০ বছর বয়সী এই তারকা যে ধরনের ছবিতে অভিনয় করে আনন্দ পান, সে রকম ছবিই হচ্ছে না। সবাই এখন ব্যস্ত সুপারহিরো ধরনের ছবি করতে।
‘সুপার হিরো নিয়ে অথবা গম্ভীর কোনো বিষয় নিয়ে কেউ ছবি তৈরি করতে পারে। ওটুকুই! কিন্তু কেউ নিকোলাস কেজ যে ছবিগুলো করেছেন, সে রকম ছবিও করতে পারবে না। ‘কন এয়ার’ ধরনের ছবিতে অভিনয়ের সুযোগ থাকলেও আমি খুশি হতাম।’ বলেছেন প্যাটিনসন।

প্যাটিনসনের পরবর্তী ছবি বেন ও জশুয়া সেফডির অপরাধচিত্র ‘গুডটাইম’।