প্যাটিনসনের নতুন প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট প্যাটিনসন
রবার্ট প্যাটিনসন

টোয়াইলাইট আর রবার্ট প্যাটিনসন-ভক্তরা কি জেনে খুশি হবেন, একা নেই আর তাঁদের প্রিয় তারকা। নতুন সঙ্গী পেয়ে গেছেন তিনি। ব্রিটিশ সংগীতশিল্পী এফ কে এ টুইগসের সঙ্গে দেখা যাচ্ছে প্যাটিনসনকে আজকাল।
সম্প্রতি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এসেছিলেন টুইগস। তাঁকে হলিউড ঘুরিয়ে দেখাবেন আর কে? রবার্ট নিজেই। গাড়ি চালিয়ে ঘুরে বেড়িয়েছেন দুজন, সমুদ্রসৈকতের পাশে হাত ধরে হাঁটাহাঁটিও হয়েছে। টুইগস অবশ্য বলেছেন, ‘ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগতই রাখতে চাই আমি। তবে এখন আমার গান আর অ্যালবাম নিয়ে আলাপ করতে খুবই উচ্ছ্বসিত বোধ করছি।’
টুইগসের আসল নাম টালিয়াহ বারনেট। ব্রিটেনে থাকলেও রবার্টের অনুরোধে প্রায়ই তাঁর সঙ্গে থাকতে আসছেন আমেরিকায়। তাঁর কনসার্টে নিয়মিত যাচ্ছেন রবার্ট।
সূত্র: ডেইলি মেইল