প্যালট্রোর চোখে সুদর্শন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিনেথ প্যালট্রো
গিনেথ প্যালট্রো

চোখের সামনে বারাক ওবামা! তা আপনি একটু নার্ভাস হতেই পারেন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষ বলে কথা।
ভ্যাবােচকাও খেয়ে যেতে পারেন। তাই বলে আলগা মুখে আলটপকা বলে বসবেন, ‘আপনি না খুব সুদর্শন!’
কথাটা মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন গিনেথ প্যালট্রো। হলিউড তারকা দাতব্য অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে অতিথি হিসেবে ওবামাকে পেয়ে ‘নার্ভাস’ হয়ে পড়া প্যালট্রো এই মন্তব্য করেন। ওবামা তাতে খুশি। হলিউড–নন্দিনীর কাছ থেকে এমন প্রশংসা পেলে কার না মন ভিজে যায়!
‘নার্ভাস’ প্যালট্রো বক্তৃতায় নিজেকে ওবামার সবচেয়ে বড় ভক্তদের একজন বলে দাবি করেন। নবায়নযোগ্য জ্বালানি ও পারিশ্রমিকের সমতা নিয়ে ওবামার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এরপর হুট করে বলে বসেন, ‘আপনি এতটা হ্যান্ডসাম, আমি কথাই খুঁজে পাচ্ছি না!’ ইঅনলাইন।