প্রতারক লরেন্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন মেয়ার, জেনিফার লরেন্স ও ক্রিস মার্টিন ।
জন মেয়ার, জেনিফার লরেন্স ও ক্রিস মার্টিন ।

একের পর এক সুখবরের বৃত্তে ছিলেন। কিন্তু দুঃসময় যখন আসে, সঙ্গে বন্ধুবান্ধবদেরও নিয়ে আসে। তাই কদিন আগে স্পর্শকাতর নগ্ন ছবি ফাঁস হয়ে যাওয়ার খবরটি টাটকা থাকতেও আবারও ভুল খবরের শিরোনামে জেনিফার লরেন্স। শোনা যাচ্ছে, ক্রিস মার্টিনের সঙ্গে প্রতারণা করে লরেন্স নাকি আবার সম্পর্ক গড়ে তুলেছেন সাবেক প্রেমিক জন মেয়ারের সঙ্গে!
মেয়ারের সঙ্গে লরেন্সের সম্পর্কের বীজটা পুরোনো। তবে সেসব পেছনে ফেলেই তিনি মার্টিনের সঙ্গে প্রেম করছেন বলে শোনা যাচ্ছিল। দুজনকে একসঙ্গে বিভিন্ন রেস্তোরাঁয় অভিসার করতেও দেখা গেছে। কিন্তু হুট করে আবার তাঁকে মেয়ারের সঙ্গে অভিসারে আবিষ্কার করা গেল। তবে এটিকে অবশ্য অভিসার বলতে নারাজ লরেন্সের কাছের বন্ধুরা। তাঁদের দাবি, দুজন বন্ধু কি একসঙ্গে নৈশভোজে যেতে পারে না? হলিউড লাইফ।