প্রতিবাদী লরেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লরেন্স
জেনিফার লরেন্স

হাঙ্গার গেমস–এর ক্যাটনিস এবার হলিউডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। হলিউডে অভিনেতাদের তুলনায় অভিনেত্রীরা পারিশ্রমিক পান খুবই কম। সনির গোপন ই-মেইল ফাঁস হয়ে যাওয়ায় বিষয়টি প্রমাণিত। এ নিয়ে কড়া সমালোচনা করলেন হাঙ্গার গেমস তারকা জেনিফার লরেন্স।
বিষয়টি নিয়ে এত দিন কথা বলেননি লরেন্স। কারণ ‘হুজুগে’ শামিল হওয়া ধাতে নেই। বিষয়টি থিতিয়ে আসাতেই তাই আরও একবার বড়সড় নিবন্ধ লিখে হলিউডের পুরুষতন্ত্রকে সমালোচনার তিরে এফোঁড়-ওফোঁড় করলেন তিনি।
জেনিফার লরেন্স লিখেছেন, ‘যখন আবিষ্কার করলাম কিছু সৌভাগ্যবানের চেয়ে আমি কম পারিশ্রমিক পাই, সনির ওপর তখন কিন্তু রাগ হয়নি। রাগ হয়েছে নিজের ওপর। কেন ওদের সঙ্গে আরও বেশি দর-কষাকষি না করে আগেই হাল ছেড়ে রাজি হয়ে গেলাম।’ লরেন্সের দাবি, নিজেদের অধিকার নিয়ে কোনো পুরুষ কথা বললে সমাজ সেটিকে স্বাভাবিকভাবেই নেয়। অথচ একই ভাষায় কোনো নারী সেই কথা বললে অনেকের কাছেই সেটা মনে হয় ‘আগ্রাসী আচরণ’। টিওআই।