প্রথম আলোর ক্যামেরায় বার্লিন চলচ্চিত্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির বার্লিন এখন জমজমাট ৬৭তম বার্লিন চলচ্চিত্র উৎসবে। বৃষ্টি আর তীব্র শীত উপেক্ষা করেও উৎসবে ভিড় করেছেন হাজারো চলচ্চিত্রপ্রেমী। উৎসবের রং লেগেছে শহরের রাস্তাঘাটেও। ছবিতে দেখুন পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবের এক ঝলক। ছবিগুলো তুলেছেন ইকবাল হোসাইন চৌধুরী।

বার্লিনের একটি শপিং মলের সামনে বার্লিন চলচ্চিত্র উৎসবের প্রতীক ভালুক

১৭ ফেব্রুয়ারির রাত। খানিক পরেই শুরু হবে ছবির প্রদর্শনী। উৎসবের প্রাণকেন্দ্র বার্লিনাল পালাস্তের সামনে লাল গালিচায় তারকা আগমনের অপেক্ষা

চলচ্চিত্র উৎসবের আলোকসজ্জা

শীত, বৃষ্টি উপেক্ষা করে তারকা দর্শনের অপেক্ষা

বার্লিনের রাস্তায় ইউরোপীয় ফিল্ম মার্কেটের বিলবোর্ড

লাল গালিচার পাশে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা আলোকচিত্রীর দল

বার্লিন চলচ্চিত্র উৎসবের একটি প্রেক্ষাগৃহ