প্রথম ছবিতে বাজিমাত

৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবকে কোভিড–পরবর্তী সবচেয়ে ঝলমলে আসর বললে অত্যুক্তি হবে না। পরিচালক থেকে অভিনয়শিল্পী—জনপ্রিয় তারকায় ঠাসা ছিল এবারের আসর। ম্যাগি জিলেনহল, ম্যাট ড্যামন, কেট হাডসন, ক্রিস্টেন স্টুয়ার্ট, অলিভিয়া কোলম্যান, ডাকোটা জনসন, রেবেকা ফারগুসন, হ্যাভিয়ের বারদেম কিংবা পেনেলোপে ক্রুজ। কাকে ফেলে কার কথা বলব? আর শেষ বেলায় এসে মাতিয়ে দিলেন হেভিওয়েট জুটি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। তবে দিনশেষে আলোচনায় নারী জাগরণ। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য—সব নারীদের দখলে। মাস কয়েক আগে হয়ে যাওয়া কান চলচ্চিত্র উৎসবেও সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছিলেন এক নারী। এমনকি এবারের উৎসবে বিচারকদের তালিকায় ছিল নারীদের আধিক্য। সাত বিচারকের চারজনই নারী। এটি বিশ্বজুড়ে ‘মিটু’ আন্দোলনের ফল কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭ সালে চিত্রগ্রাহক হিসেবে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেন। ছবিটি টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ২০১৮ সালে। ধীরে ধীরে নিজের প্রথম ছবির কাজও শুরু করেন বারেইসা। দানা বাঁধতে থাকে পিলগ্রিমস–এর আইডিয়া।

লাওরিনাস বারেইসা

কানে যেমন আ সার্তে রিগা, ভেনিসে তেমনি হরাইজন বিভাগে তরুণ মেধাবী নির্মাতাদের ছবিগুলো স্থান পায়। এবার কলকাতার আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা স্থান করে নিয়েছিল। কিন্তু হেরে যায় বারেইসার পিলগ্রিমস–এর কাছে। প্রথম ছবিতেই সেরা ছবির পুরস্কার ঘরে তোলেন লিথুয়ানিয়ান এই নির্মাতা।