প্রথম সন্তানের অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যামান্ডা সেফ্রেইড ও থমাস সাডোস্কি
অ্যামান্ডা সেফ্রেইড ও থমাস সাডোস্কি

মা হতে চলেছেন হলিউড তারকা অ্যামান্ডা সেফ্রেইড। বেশ কিছুদিন পার করেই এই ঘোষণা দেন তিনি। বাগদত্তা পরিচালক থমাস সাডোস্কি ও ‘লা মিজারেবল’ তারকা অ্যামান্ডার প্রথম সন্তান ছেলে নাকি মেয়ে হবে, তা জানতে ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস।

গত বছর থমাস ও সাবেক স্ত্রী কিম্বারলি হোপের বিচ্ছেদ হয়। এই বছরের শুরুর দিকে ৪০ বছর বয়সী থমাস ও ৩০ বছরের অ্যামান্ডার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ‘দ্য লাস্ট ওয়ার্ড’ ছবিটির​ শুটিং করতে গিয়ে তাঁদের সম্পর্ক গভীর হয়। সেপ্টেম্বরে তাঁরা বাগদানের কাজটাও সেরে ফেলেন। এবার অপেক্ষা সেই ছোট্ট প্রাণের জন্য।
পিপল