প্রথমবার দুজনে একসঙ্গে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবার একসঙ্গে তোলা সেই ছবি। নিকোল কিডম্যান ও কিথ আরবান
প্রথমবার একসঙ্গে তোলা সেই ছবি। নিকোল কিডম্যান ও কিথ আরবান

হলিউডে সংসারের ভাঙাগড়া যেন মুড়িমুড়কি। এর মধ্যে টানা ১০ বছর সম্পর্ক টিকিয়ে রাখা সহজ ব্যাপার তো নয়। সেদিক থেকে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও সংগীত তারকা আরবান কিথ দম্পতি নিজেদের অন্যদের চেয়ে খানিক আলাদা ভাবতেই পারেন। কেবল ১০ বছর টিকে থাকা নয়, এখনো নাকি সেই প্রথম দিনের মতোই দুজনেই দুজনের প্রতি মুগ্ধ তাঁরা। সম্পর্কটাও নাকি এখনো আছে সেই প্রথম দিনের মতো উত্তেজনায় ভরপুর। অন্তত এমনই দাবি কিথ আরবানের।

গতকাল শনিবার ছিল এই তারকা জুটির দশম বিবাহবার্ষিকী। এই উপলক্ষে দুজনের বিশেষ একটি ছবি অনলাইনে শেয়ার করেছেন এই সংগীত তারকা। ছবিটি তাঁদের পরিচয়ের প্রথম দিনের। ‘আমাদের দুজনের একসঙ্গে তোলা একদম প্রথম ছবি। ২০০৫ সালে প্রথম পরিচয়ের খানিক পরেই ছবিটি তোলা,’ ছবিটি সম্পর্কে বলেছেন আরবান কিথ।

২০০৫ সালের জানুয়ারি মাসে লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম দেখা হয় নিকোল কিডম্যান ও কিথ আরবানের। পরের বছরেই বিয়ে করেন তাঁরা।

ই-অনলাইন অবলম্বনে ইকবাল হোসাইন চৌধুরী