প্রেম করছেন কেটি হোমস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি হোমস
কেটি হোমস

হলিউডের অভিনেতা টম ক্রুজের সঙ্গে কেটি হোমসের সংসার ভেঙেছে চার বছর আগে। ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে আপাতদৃষ্টে একাই আছেন কেটি। কিন্তু আসলেই কি এই অভিনেত্রী এখনো একা আছেন? শোনা যাচ্ছে, লুকিয়ে লুকিয়ে এক গায়ক ও অভিনেতার সঙ্গে প্রেম করছেন ৩৬ বছর বয়সী এই তারকা। কিন্তু কে এই অভিনেতা?
কেটি হোমসের খুব ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বছর দুই যাবৎ গায়ক ও অভিনেতা জেমি ফক্সের সঙ্গে গোপনে প্রেম করছেন কেটি। এবং এখন পর্যন্ত প্রেমের বিষয়টি তিনি খুব গোপনেই রাখতে চাইছেন।
সূত্রটি আরও জানিয়েছে, কেটি এবং জেমি দুজনেই তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ রাখঢাক করেই চলছেন। আর তাঁদের নিয়ে কোনো গুজব রটুক তা চান না বলেই কেটি কোনো নিমন্ত্রণে উপস্থিত হলে জেমি ফক্স ভুলেও সে পথ মাড়ান না। তবে এই জুটির সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং মাস খানেক ধরে তাঁদের অন্তরঙ্গতা আরও বেড়েছে। কেটি কন্যা সুরির সঙ্গেও বেশ ভাব জমেছে জেমির।

কেটি হোমস ও জেমি ফক্স
কেটি হোমস ও জেমি ফক্স


২০০৫ সালে কেটি হোমস এবং টম ক্রুজের বাগদান হয়। পরের বছর তাঁদের একমাত্র সন্তান সুরির জন্ম হয়। মেয়ের জন্মের পরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। ২০১২ সালে তাঁদের সংসারে ভাঙন ধরে। জুলাই মাসের ৯ তারিখে তাঁদের তালাক হয়ে যায়। এটি ছিল কেটি হোমসের প্রথম এবং টম ক্রুজের জীবনের তৃতীয় তালাক। এর আগে অভিনেত্রী মিমি রজার এবং নিকোলে কিডম্যানের সঙ্গে যথাক্রমে তিন এবং এগারো বছর ঘর করেছেন ৫৩ বছর বয়সী এই হলিউড অভিনেতা। ইন্দো-এশিয়ান নিউজ।