প্রেম করছেন লিন্ডসে লোহান-টম ক্রুজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিন্ডসে লোহান-টম ক্রুজ
লিন্ডসে লোহান-টম ক্রুজ

সম্প্রতি লন্ডনের একটি নৈশ ক্লাবে একসঙ্গে দেখা গেছে মিন গার্লস তারকা লিন্ডসে লোহান ও মিশন ইম্পসিবল তারকা টম ক্রুজকে। শুধু তা–ই নয়, তাঁরা গোপনে নৈশ ক্লাব থেকে একসঙ্গে বের হয়ে গেছেন বলেও খবর প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁদের অভিসারের জোর গুঞ্জন উঠেছে। যদিও বরাবরের মতো অভিসারের গুঞ্জনকে বেমালুম অস্বীকার করেছেন লিন্ডসে। এ ছাড়া ক্রুজের মুখপাত্রও এ জুটির অভিসারের খবরকে মিথ্যা বলেই দাবি করেছেন।
তারকা নন, শিল্পী লিন্ডসেহলিউডের অভিনেত্রী কেটি হোমসের সঙ্গে ২০১২ সালে বিচ্ছেদের পর থেকে একাকী জীবন কাটাচ্ছেন ৫২ বছর বয়সী টম ক্রুজ। অন্যদিকে, গত সেপ্টেম্বরে লন্ডনের ওয়েস্ট এন্ড থিয়েটারের স্পিড দ্য প্লো নাটকে অভিনয়ের মাধ্যমে মঞ্চ নাটকে অভিষেক হয়েছে বিতর্কিত মার্কিন অভিনেত্রী লিন্ডসে লোহানের। নাটকটির মহড়ার জন্য গত জুনে লন্ডনে উড়াল দেন ২৮ বছর বয়সী লিন্ডসে। সেখানে স্থায়ীভাবে বসবাসেরও পরিকল্পনা করেন তিনি। এখন লন্ডনেই অবস্থান করছেন লিন্ডসে। সম্প্রতি সেখানেই ক্রুজের সঙ্গে দেখা যায় তাঁকে। এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলিমেইল ডটকম।
কেটি হোমসের বিচ্ছেদ উদযাপন!ক্রুজের প্রতি লিন্ডসের দুর্বলতা অনেক দিনের। সম্প্রতি লন্ডনের চিলটার্ন ফায়ারহাউস নৈশ ক্লাবে ক্রুজকে দেখে দৌড়ে তাঁর কাছে ছুটে যান লিন্ডসে। শুধু তা–ই নয়, গোপনে তাঁরা একসঙ্গে নৈশ ক্লাব থেকে বের হয়ে যান বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। এর পরপরই লিন্ডসে ও ক্রুজের অভিসারের জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে।
মজার বিষয় হলো, এ বছরই ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের এক খবরে দাবি করা হয়, ২০০৫ সালে কেটি হোমসকে জীবনসঙ্গী নির্বাচনের আগে হলিউডের বেশ কয়েকজন অভিনেত্রীর সাক্ষাৎকার নিয়েছিলেন টম ক্রুজ। সেই তালিকায় লিন্ডসেও ছিলেন। অবশ্য ভ্যানিটি ফেয়ার–এর এই খবরকেও অস্বীকার করেছেন লিন্ডসে। এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘আমি সবাইকে জানাতে চাই, ভ্যানিটি ফেয়ারে যে ধরনের গল্প ফাঁদা হয়েছে তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার পেশাগত ও ব্যক্তিগত জীবনে বিশেষ কারও উপস্থিতি নেই।’