প্রেমে পড়ার বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেইলর সুইফট
টেইলর সুইফট

বেশ কয়েক বছর একা থাকার পর কেলভিন হ্যারিসকে সঙ্গী হিসেবে পান টেইলর সুইফট। তাঁদের প্রেম এখন পাপারাজ্জিদের ব্যস্ততার কারণ। আজ এখানে তো কাল ওখানে। আলোচিত এই জুটি প্রেমের বর্ষপূর্তি পালন করলেন সম্প্রতি। একটি ছোট্ট মধুর ভিডিও এ উপলক্ষে ডিজে কেলভিন হ্যারিস পোস্ট করলেন তাঁর স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট থেকে।
ভিডিওতে দেখা গেছে, টেইলর সুইফট ‘ওয়ান ইয়ার’ লেখা একটি কেক তৈরি করেছেন। সেটাকেই ভিডিওতে ধারণ করেছেন কেলভিন। সেটা পোস্ট করে কেলভিন তাতে লিখেছেন, ‘উই গট আ ওয়ান ইয়ার কেক।’

কেলভিন হ্যারিস
কেলভিন হ্যারিস


অন্যদিকে সুইফটও তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন একটি হৃদয়াকৃতির লকেটের ছবি, যা তাঁকে তাঁর প্রেমিক কেলভিন উপহার দিয়েছেন প্রেমের বর্ষপূতি উপলক্ষে। ছবিটির ক্যাপশনে সুইফট লিখেছেন, ‘৩.৬.১৫—এক বছর হয়ে গেল।’