প্রেমের জাল ছিন্ন করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমা স্টোন ও অ্যান্ড্রু গারফিল্ড
এমা স্টোন ও অ্যান্ড্রু গারফিল্ড

স্পাইডারম্যানের জাল কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী? নাকি তার চেয়েও শক্তিশালী ভালোবাসার জাল? কিন্তু অভিমানের কাছে এই দুটি জালই যে অসহায়, সেটাই প্রমাণ হয়ে গেল। স্পাইডারম্যানের ভালোবাসার জাল ছিন্ন করে বেরিয়ে গেলেন তাঁর নায়িকা ‘স্ট্যাসি’। ছাড়াছাড়ি হয়ে গেছে অ্যান্ড্রু গারফিল্ড ও এমা স্টোনের।
অ্যামেজিং স্পাইডারম্যান-এ কাজ করতে গিয়েই দুজনের পরিচয়। রুপালি পর্দার প্রেমটা গড়িয়েছিল বাস্তবে। দুজনের সত্যিকার জীবনের প্রেমের রসায়নটাই দারুণভাবে জমিয়ে তুলেছিল স্পাইডারম্যান আর স্ট্যাসির রুপালি পর্দার প্রেম।
সব ঠিকই ছিল। কিন্তু চার বছর ধরে দুজনের সুখের সম্পর্ক অবশেষে হার মানল বাস্তবতা আর ব্যস্ততার কাছে। ব্যস্ততার কারণে একে অপরের সঙ্গে ঠিকমতো সময় কাটাতে পারছিলেন না। এ নিয়ে গারফিল্ডের ওপর অভিমান ছিল স্টোনের। গারফিল্ড যেন নিজের ক্যারিয়ারকেই ভালোবাসেন বেশি—এ নিয়েই অভিমান, ঝগড়া। ব্যাপারটি আরও কদর্য রূপ নেওয়ার আগেই দুজনে ইতি টেনে দিলেন সম্পর্কের। খবরটা আগেই পাওয়া গিয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেওয়া হলো। আইএএনএস।