প্রেসিডেন্টের বড় বোন

প্রেসিডেন্টের বড় বোন হতে যাচ্ছেন হলিউড অভিনেত্রী এমা স্টোন। যুক্তরাষ্ট্রের মতো প্রভাবশালী দেশের প্রেসিডেন্টের বোন হওয়া আনন্দের ব্যাপার। তিনি যদি হন জন এফ কেনেডির মতো প্রেসিডেন্ট, তবে তো কথাই নেই।
লেটার্স ফ্রম রোজমেরি কেনেডি নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেডিডেন্ট জন এফ কেনেডির জীবনের ওপর নির্মিত হচ্ছে ছবিটি। তাতে প্রেসিডেন্টের বড় বোনের চরিত্রে অভিনয় করবেন তিনি।
অস্ত্রোপচারের পর প্রায় বুদ্ধিপ্রতিবন্ধী হয়ে পড়েন রোজমেরি। মা-বাবা তাঁকে দূরে রাখেন ভাইবোনদের থেকে। রোজমেরির জীবনের শেষ দিনগুলো নিয়ে এ ছবির চিত্রনাট্য লিখেছেন নিক ইয়ারবরো।
এমাকে শেষ দেখা গিয়েছিল অলোহা ও ইর্যায়শনাল ম্যান ছবিতে। এ ছাড়া লা লা ল্যান্ড নামে একটি সংগীতভিত্তিক চলচ্চিত্র এবং টেনিস খেলোয়াড় বিল্লি জেন কিংয়ের জীবনভিত্তিক ব্যাটল অব দ্য সেক্স ছবিতে তাঁকে দেখা যাবে। টাইমস অব ইন্ডিয়া