পড়াশোনায় মনোযোগী এমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমা ওয়াটসন
এমা ওয়াটসন

হ্যারি পটার সিরিজের ছবিগুলোতে হারমিয়নকে দেখা গেছে বেশ জ্ঞানী চরিত্রে। ছেলেবেলা থেকেই একেবারে শেয়ালপণ্ডিতের মতো বিজ্ঞ বিজ্ঞ ভাব ছিল তাঁর। সেই জ্ঞানী ভাবটা এখনো কিন্তু আছে এমা ওয়াটসনের ভেতর। পড়াশোনা করে নিজের জ্ঞানকে আরও একটু বাড়িয়ে নিতে চান তিনি। এ জন্যই আগামী এক বছর এমা অভিনয় করবেন না বলে ঠিক করেছেন। এই এক বছর শুধুই বই পড়বেন এবং গঠনমূলক বক্তৃতা ও গান শুনবেন।
সম্প্রতি একটি মার্কিন সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে অভিনয় থেকে বিরতিতে যাওয়ার কারণ জানালেন এমা। তিনি বলেন, ‘প্রতি সপ্তাহে একটি করে বই পড়ব আমি। তা ছাড়া জেন্ডার স্টাডিজ বিষয়েও নিজের ধারণাকে আরও পোক্ত করব। নারী অধিকার ও বৈষম্যের বিষয়ে আরও বেশি জানতে হবে আমার। সবাইকে নারী অধিকারের বিষয়ে সোচ্চার করতে গেলে নিজেকেও তো সময় নিয়ে তৈরি করতে হবে।’ হাফিংটন পোস্ট।