ফটোশপ ডিয়াজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইমেন্স হেলথ-এর প্রচ্ছদে ক্যামেরন ডিয়াজ
উইমেন্স হেলথ-এর প্রচ্ছদে ক্যামেরন ডিয়াজ

তবে কি নিজের দেওয়া কথা রাখতে পারলেন না! বুড়িয়ে যাওয়ার, সময়ের ভাঁজ পড়ার আতঙ্কের কাছে হার মানলেন? ক্যামেরন ডিয়াজের নতুন ছবি তুলে দিয়েছে এই প্রশ্ন। উইমেন্স হেলথ-এর মার্চ সংখ্যার প্রচ্ছদকন্যা হয়েছেন এই অভিনেত্রী; যেখানে ডিয়াজকে দেখে চমকে গেছেন অনেকে। এ কোন ডিয়াজ? তাঁর বয়স ৪৩, নাকি ১৫!
বয়সের তুলনায় ডিয়াজকে সত্যি অনেক তরুণ দেখাচ্ছে। বিশেষ করে তাঁর ভরাট গালকে হাওয়া করে দিয়ে দুই পাশে খানিকটা উবু হয়ে থাকা হাড় যেন এক ঝটকায় বয়সটাকে তিন দিয়ে ভাগ করে সেই টিনএজ সময়টায় নিয়ে গেছে। ডিয়াজ যেন সেই চার্লিজ অ্যাঞ্জেলসের এক অ্যাঞ্জেল।
কিন্তু এই রূপের রহস্য কী? কী করে সময়ের ঘড়িটাকে উল্টো দিকে বনবন ঘোরালেন? ফটোশপ? নাকি প্লাস্টিক সার্জারি? এই রূপের কারিগর কি দক্ষ ফটো এডিটরের মাউসের ক্লিক, নাকি দক্ষ সার্জনের ছুরি? এ নিয়েই হলিউডে জোর আলোচনা। অথচ চল্লিশ পেরিয়ে ডিয়াজ বলেছিলেন, বুড়িয়ে যাওয়াটাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। ঘাবড়ে যাননি। যাবেন না। প্লাস্টিক সার্জারিকেও ‘না’ বলেছিলেন ! হলিউড লাইফ।