ফারসি কবি রুমির ভূমিকায় লিওনার্দো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনার্দো ডিক্যাপ্রিও
লিওনার্দো ডিক্যাপ্রিও

ত্রয়োদশ শতকের ফারসি কবি ও সুফি সাধক জালালউদ্দিন মুহাম্মদ রুমিকে নিয়ে হলিউডে একটি বায়োপিক (জীবনীনির্ভর ছবি) নির্মিত হতে যাচ্ছে। আর এই ছবিতে রুমির চরিত্রে অভিনয় করতে পারেন লিওনার্দো ডিক্যাপ্রিও। আর রুমির জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি শামস তাবরিজি চরিত্রে দেখা যেতে পারে হলিউড অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রকে।

ছবিটি তৈরি করছেন অস্কারজয়ী ছবি ‘গ্লাডিয়েটর’-এর চিত্রনাট্যকার ডেভিড ফ্রানজোনি। তিনি বলেন, ‘রুমি হলেন শেক্‌সপিয়ারের মতো। তিনি এমন একটি চরিত্র, যিনি প্রচণ্ড প্রতিভাবান। তখনকার সমাজ ও মানুষের কাছে তাঁর অনেক মূল্য ছিল। এখনো সেটা আছে। এসব মানুষদের সব সময়ই আবিষ্কার করার থাকে।’

যদিও এই নির্মাতার শিল্পী নির্বাচন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এশীয় কোনো চরিত্রে কীভাবে সাদা চামড়ার ব্যক্তিদের মানাবে সেই নিয়েও অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এখন এই আলোচনায় সরগরম। অনেকে রুমির চরিত্রে ডিক্যাপ্রিওর অভিনয় করার বিষয়টাকে হাস্যকরও মনে করছেন। এবারের অস্কার পুরস্কারে ওঠা হলিউড ছবিতে সাদা-কালোর বিতর্কটা খুব তাড়াতাড়ি পিছু ছাড়বে বলে মনে হচ্ছে না। ওয়াশিংটন পোস্ট।