ফিপরেসকি ও আঁ সার্তেন রিগার্দজয়ী ছবিগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ওয়ান টুয়েন্টি বিটস পার মিনিট’ ছবির দৃশ্য
‘ওয়ান টুয়েন্টি বিটস পার মিনিট’ ছবির দৃশ্য

৭০তম কান চলচ্চিত্র উৎসবে ফিপরেসকি (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস) পুরস্কার জিতল ফরাসি ছবি ‘ওয়ান টুয়েন্টি বিটস পার মিনিট’। ছবিটি পরিচালনা করেছেন রবিন কামপিলো।

আঁ সার্তেন রিগার্দ বিভাগে পুরস্কার জিতেছে মোহাম্মদ রাসৌলফ পরিচালিত ‘লার্ড’ (আ ম্যান অব ইনটেগ্রিটি) ছবিটি। সেরা অভিনয়শিল্পী জেসমিন ত্রিংকা (ফর্তুনাতা, সের্জো কাসতিলিত্তো), সেরা পোয়েটিক ন্যারেটিভ বারবারা (ম্যাথু আমারলিক), সেরা নির্মাতা টেলর শেরদিন (উইন্ড রিভার), জুরি পুরস্কার জিতেছে এপ্রিল’স ডটার (মিচেল ফ্র্যাঙ্কো)।
ফিপরেসকি পুরস্কারে আরও জয়ী হয়েছে ‘ক্লোজনেস’ (পরিচালক: কান্তেমির বালাগোভ, আঁ সার্তেন রিগার্দ বিভাগ থেকে) ও ‘দ্য নাথিং ফ্যাক্টরি’ (পরিচালক: পেদ্রো পিনহো, ডিরেক্টরস ফোর্টনাইট ও ক্রিটিকস উইক বিভাগের নির্বাচিত নির্মাতাদের প্রথম বা দ্বিতীয় ছবি)।