ফের মিলছেন মেগান-অস্টিন?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেল বছর আগস্টে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল মার্কিন অভিনেত্রী ‘ট্রান্সফরমার’ তারকা মেগান ফক্স ও অভিনেতা ব্রায়ান অস্টিনের। ইদানীং তাঁদের আবারও একসঙ্গে দেখা যাচ্ছে। হলিউডে জোর গুজব, আবারও মিলছেন এই দুই তারকা।
২০১০ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন দুজনে। সংসারে তাঁদের দুই সন্তান। কিন্তু মাঝখানে বেশ কিছুদিন নিজেদের মধ্যে বনিবনা হচ্ছিল না। মেগানই প্রথম আদালতে বিচ্ছেদ চেয়ে আবেদন করে বসেন। তবে ঘটনা এখন অন্যদিকে মোড় নিলেও নিতে পারে। কারণ, মেগান এখন ব্রায়ান অস্টিনেরই তৃতীয় সন্তানের মা হতে চলেছেন। অন্তঃসত্ত্বা মেগান এ জন্যই হয়তো নিজের আগের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন।
মেগান ও অস্টিনের একটি কাছের বন্ধু জানিয়েছেন, সন্তানদের খাতিরেই নাকি আবারও একসঙ্গে থাকার কথা ভাবছেন দুজনে। ছেলেমেয়েরা অস্বাভাবিক কোনো পরিস্থিতিতে বেড়ে উঠুক তা একেবারেই চান না মেগান। মিরর।