ফের রায়ান রেনল্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়ান রেনল্ডস ছবি: ইনস্টাগ্রাম
রায়ান রেনল্ডস ছবি: ইনস্টাগ্রাম

সুপারহিরো সিনেমা নিয়ে উন্মাদনার শেষ নেই। অ্যাভেঞ্জার্স: এন্ডগেম–ঝড় তা বলে দেয়। এবার শোনা গেল নতুন খবর। ‘ডেডপুল’ সিরিজের তৃতীয় কিস্তি আসছে শিগগিরই। তাতে আবার দেখা যাবে ডেডপুল–ভক্তদের প্রিয় অভিনেতা রায়ান রেনল্ডসকে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেন রায়ান। ডেডপুল থ্রির কাজ চলছে হরদম। গত বছর মুক্তি পেয়েছিল ডেডপুল টু। এবার ভক্তদের রায়ান জানালেন, পরের কিস্তির জন্য আর অপেক্ষা করতে হবে না। যেহেতু ২০১৬ সালে এর প্রথম কিস্তি ডেডপুল মুক্তি পেয়েছিল, দুই বছর পর মুক্তি পায় ডেডপুল টু। তার মানে তৃতীয় কিস্তি ডেডপুল থ্রি আসতে পারে ২০২০ সালেই।

‘লাইভ উইথ কেলি অ্যান্ড রায়ান’ অনুষ্ঠানে রায়ান রেনল্ডস বলেন, ‘আমরা দল বেঁধে এখন ডেডপুল থ্রির কাজ করছি।’ ছবিটি নিয়ে বিস্তারিত আর তেমন কিছু জানাননি তিনি। মুক্তির পর ২০১৬ সালে ডেডপুল বেশ ভালো আয় করে। দ্বিতীয় কিস্তিও হাঁটে একই পথে। এখন দেখার অপেক্ষা, তৃতীয় কিস্তি কী নিয়ে আসে ডেডপুল–ভক্তদের জন্য। সূত্র: এসশোবিজ