বউয়ের প্রশংসায় পঞ্চমুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ ক্লুনি ও আমাল আলামুদ্দিন
জর্জ ক্লুনি ও আমাল আলামুদ্দিন

হলিউড অভিনেতা জর্জ ক্লুনির মুখ থেকে বউ আমালের জন্য অঝোরে প্রশংসা ঝরছে। ক্লুনি বলেছেন, আমাল তাঁর জীবনে এসে সবকিছু বদলে দিয়েছে। খবর আইএএনএসের।
গত বছরের সেপ্টেম্বর মাসে ৩৭ বছর বয়সী আমাল আলামুদ্দিনকে বিয়ে করেন ৫৪ বছর বয়সী জর্জ ক্লুনি।
পিপল ডটকমকে টুমরোল্যান্ডের তারকা বলেছেন, আমার ভবিষ্যৎ নিয়ে যা যা ভাবতাম তার সবকিছুতেই কিছুটা পরিবর্তন এসেছে। কিন্তু আমি সব সময় পৃথিবী নিয়ে আশাবাদী মানুষ ছিলাম। কিন্তু আমার ব্যক্তিগত জীবনে কী ঘটতে যাচ্ছে তা নিয়ে খুব বেশি আশাবাদী ছিলাম না। কিন্তু এখন তা হতে পেরেছি। এ ক্ষেত্রে অন্য মানুষকে আপন করে নেওয়ার ক্ষেত্রে আমালের গুণটি কাজ করেছে।
আমালের প্রশংসা করে জর্জ ক্লুনি বলেন, ‘আমাল চমৎকার মানুষ। যত্নশীল। আমার দেখা সবচেয়ে স্মার্ট আর তাঁর রসবোধও চমৎকার।’