বক্স অফিসে ব্যর্থ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টার্মিনেটর জেনেসিস’ ছবির পোস্টার
‘টার্মিনেটর জেনেসিস’ ছবির পোস্টার

দীর্ঘ এক যুগ বিরতির পর ‘টার্মিনেটর’ সিরিজের নতুন ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন হলিউডের ডাকসাইটে অ্যাকশন তারকা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জেনেগার। ছবির নাম ‘টার্মিনেটর জেনেসিস’। মুক্তি পেয়েছে ১ জুলাই। কিন্তু বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে ছবিটি।
মুক্তির প্রথম সপ্তাহে ১৫৫ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি যুক্তরাষ্ট্রে আয় করেছে মাত্র ২৮.৭ মিলিয়ন ডলার। ‘টার্মিনেটর’ সিরিজের আগের কোনো ছবিই মুক্তির প্রথম সপ্তাহে এত কম আয় করেনি। এক খবরে এ তথ্য জানিয়েছে ফোর্বস ডটকম।
সায়েন্স ফিকশন অ্যাকশন ঘরানার ‘টার্মিনেটর’ সিরিজের প্রথম ছবি ‘দ্য টার্মিনেটর’ মুক্তি পায় ১৯৮৪ সালে। প্রথম ছবির ব্যাপক সাফল্যের রেশ ধরে ১৯৯১ সালে মুক্তি পায় সিরিজের দ্বিতীয় ছবি ‘টার্মিনেটর ২: জাজমেন্ট ডে’। এক যুগ বিরতির পর ২০০৩ সালে সিরিজের তৃতীয় ছবি ‘টার্মিনেটর ৩: রাইজ অব দ্য মেশিনস’ মুক্তি পায়। প্রথম তিনটি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শোয়ার্জেনেগার। ২০০৯ সালে সিরিজের চতুর্থ ছবি ‘টার্মিনেটর স্যালভেশন’ মুক্তি পেলেও তাতে অভিনয় করেননি শোয়ার্জেনেগার। আগের ছবিগুলো বক্স অফিসে ঝড় তুললেও ‘টার্মিনেটর স্যালভেশন’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
১২ বছর পর ‘টার্মিনেটর জেনেসিস’ ছবির মাধ্যমে আবার শোয়ার্জেনেগারকে টার্মিনেটর রূপে দেখার সুযোগ পেয়েছেন দর্শকেরা। ছবির পরিচালক ‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড’ ছবির নির্মাতা অ্যালান টেইলর। শোয়ার্জেনেগার ছাড়াও ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন এমিলিয়া ক্লার্ক, জেসন ক্লার্ক, জে কার্টনি, ম্যাট স্মিথ, জেকে সিমনস প্রমুখ।
‘টার্মিনেটর জেনেসিস’ ছবির ট্রেলার দেখতে ক্লিক করুন