বন্ডকন্যা মলি পিটার্স আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৫ সালে মুক্তি পেয়েছিল বিখ্যাত ‘জেমস বন্ড’ সিরিজের চতুর্থ কিস্তির ছবি ‘থান্ডারবল’। সেখানে বন্ডকন্যার ভূমিকায় ছিলেন মলি পিটার্স। এই ভূমিকায় অভিনয় করে তখন বেশ আলোচনায় এসেছিলেন তিনি। তাঁকে বলা হয় প্রথম বন্ডকন্যা, যিনি পর্দায় নগ্ন হয়েছিলেন। এখন আবার তিনি আলোচনায়। কিন্তু তাঁর মৃত্যুর খবর দিয়ে। ৭৫ বছর বয়সী এই বন্ডকন্যা মারা যান গত মঙ্গলবার।
‘জেমস বন্ড’-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে প্রথম তাঁর মৃত্যুর খবর জানানো হয়। মলির একটি ছবি দিয়ে সেখানে লেখা হয়, ‘আমরা শুনে খুব দুঃখ পেয়েছি যে ৭৫ বছর বয়সে মলি পিটার্স মৃত্যুবরণ করেছেন। তাঁর পরিবারের জন্য রয়েছে আমাদের সমবেদনা।’
মাত্র কিছুদিন আগেই জেমস বন্ড খ্যাত স্যার রজার মুর প্রয়াত হন। এর মধ্যেই ‘জেমস বন্ড’ পরিবারে আরেকটি শোক এসে ভিড়ল। পিপল
