বন্দিনী মা থেকে সুপার হিরো...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুম ছবি দিয়ে কাঁপিয়ে দিয়েছিলেন ব্রি লারসন। অচেনা আঁধার থেকে একেবারে খ্যাতির আলোতে। অস্কারেও তাঁর জয়জয়কার। সেই ছবিতে বন্দিনী, অসহায়, কাতর এক মা থেকে এবার একেবারে পেখম মেলছেন। হৃদয়ের আবেগ দিয়ে ভরিয়ে দেওয়া ড্রামা ধাঁচের কাহিনি থেকে এবার একেবারে অলীক গল্পের ফ্যান্টাসি ছবিতে। সুপার হিরো হিসেবে দেখা যাবে লারসনকে। সেটিও কিনা মার্ভেল কমিকসের ক্যাপটেন মার্ভেলে!
লারসনের অনুভূতি নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথমে তিনি নিজে মার্ভেল স্টুডিওর লোগো আঁকা টুপি পরা ছবি টুইট করে লিখেছিলেন, ‘আমাকে এখন ক্যাপটেন মার্ভেল বলে ডাকুন।’ সেই ডাকে ভক্তরা এত অবিশ্বাস্য সাড়া দিয়েছে, তাঁর পরের টুইট, ‘এত এত ভালোবাসায় ভেসে যাচ্ছি। আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা। খুবই রোমাঞ্চিত লাগছে এই দলে যুক্ত হতে পেরে।’ টেলিগ্রাফ।