বরভাগ্য বটে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাগ্যদেবী তাঁকে বিশেষ বর দিয়েছেন। না হলে এমন বর মেলে! নিজের স্বামীর প্রতি ভালোবাসায় রিজ উইদারস্পুন আবেগে গদগদ। এমন স্বামী নাকি ভাগ্যগুণেই কেবল মেলে।
হুট করে বর নিয়ে হড়বড় করে বড় বড় কথা পাড়ছেন কেন? চোরের মন পুলিশ পুলিশ নয়তো! আসলে উইদারস্পুন আগামী ছবি ওয়াইল্ড-এ নামের মতোই কিছু বুনো দৃশ্যে অভিনয় করেছেন। সেই দৃশ্যগুলোতে যেকোনো স্বামীই তাঁর স্ত্রীকে দেখতে চাইবে না। সেটা রুপালি পর্দার মিছেমিছি দৃশ্যই হোক না কেন।
তবে উইদারস্পুনের দাবি, এ নিয়ে তাঁর বর জিম টথ কোনো বেগড়বাই নাকি করেননি, ‘ও সব সময়ই আমাকে সমর্থন দিয়ে এসেছে। আমি খুবই ভাগ্যবতী যে ওর মতো একজন স্বামী পেয়েছি।’ আইএএনএস।