বলিউড থেকে 'চুরি'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোল কিডম্যান
নিকোল কিডম্যান

বলিউড থেকে কিনা ‘চুরি’ করেছে হলিউড! সেটিও যে–সে ছবি নয়, ২০০২ সালের একাডেমি পুরস্কারে আটটি বিভাগে অস্কার মনোনয়ন পাওয়া ছবি মলিন রুজ! এই চুরিবিদ্যার কথা ‘স্বীকার’ করলেন খোদ ওই ছবির অভিনেত্রী নিকোল কিডম্যান।
একটি সম্মেলনে যোগ দিতে ভারতে আসা এই অভিনেত্রী বলেছেন, ‘মলিন রুজ-এ আমরা বলিউডের অনেক কিছুই চুরি করেছি। ছবিটা করার সময় প্রচুর বলিউডি ছবি দেখেছি। ব্যাজ লারম্যান (পরিচালক) বলিউডের সিনেমাগুলো আমাদের পর্দায় দেখাতেন, আমি তো প্রেমেই পড়ে গিয়েছিলাম। এর কিছু কিছু আমাদের ছবিতে প্রয়োগ করার চেষ্টা করেছি। কিন্তু কাজটা খুব কঠিন ছিল। বলিউডের শিল্পের ধারাটি অনুকরণ করা সত্যিই কঠিন।’
ওই ছবি দিয়ে দ্বিতীয়বারের মতো গোল্ডেন গ্লোব জেতা কিডম্যানের একটি বার্তাও আছে বলিউডের প্রতি, ‘জানি না কেন আপনারা হলিউডের সমকক্ষ হওয়ার চেষ্টা করছেন। নিজের শিল্প দিয়ে নিজের দেশ আর সংস্কৃতির পরিচয় তুলে ধরাটাই গুরুত্বপূর্ণ। হলিউডের ছবি অবশ্যই দেখবেন, কিন্তু ছবি বানাবেন নিজের মতো করে, যেখানে আপনাদের সংস্কৃতির শক্তি উঠে আসে।’ বলিউডলাইফ।