বাইন্স নাকি ব্রিটনি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমান্ডা বাইন্স
আমান্ডা বাইন্স

চোখের সামনে দিব্যি দেখতে পাচ্ছেন আমান্ডা বাইন্সকে। কিন্তু বাইন্স যদি বলেন, ‘হ্যালো, আমি ব্রিটনি স্পিয়ার্স’; তখন তা হবে ধন্দে পড়ার মতো। আপনি ভুল দেখছেন, নাকি বাইন্স ভুল বকছেন!
বাইন্সের ভুল বকার সম্ভাবনাই বেশি। কারণ হরহামেশাই অঘটন ঘটানোর জন্য খবরের শিরোনাম হচ্ছেন তিনি। তবে বেখবরের হাত থেকে বাঁচতে ইদানীং যেন মৌনব্রত নিয়েছিলেন। টানা ২৬ দিন একটাও টুইট করেননি বাইন্স। অবশেষে সেই মৌনতা ভাঙলেন তিনি। প্রথমে ভালোই টুইট করছিলেন। পড়ালেখা শুরু করছেন, নতুন করে আবার জীবনটাকে গড়ে তুলতে চান। কিন্তু হুট করে টুইট করে বসলেন, ‘আই অ্যাম ব্রিটনি স্পিয়ার্স।’ ব্যস্, এটুকুই। কী রহস্য এই টুইটের? এ কি বাইন্স-প্রলাপ? নাকি ব্রিটনির মতো আবারও দুর্দান্তভাবে ফিরে আসার ইঙ্গিত? মিরর।