বাইন্স-হিলটন চুলোচুলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যামান্ডা বাইন্স
অ্যামান্ডা বাইন্স

সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না। কিছুতেই যেন শনির বলয় থেকে বের হয়ে আসতে পারছেন না। এরই মধ্যে আরও একবার

প্যারিস হিলটন
প্যারিস হিলটন

ভুল কারণে শিরোনাম হলেন অ্যামান্ডা বাইন্স। সম্প্রতি এই অভিনেত্রীর সঙ্গে নাকি রীতিমতো চুলোচুলি হয়েছে প্যারিস হিলটনের। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি নৈশ ক্লাবে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
হিলটন তাঁর ভিআইপি এরেনায় জমিয়ে আড্ডা দিচ্ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু ব্রেন্ডন ডেভিস। এমন সময় বাইন্স যেখানে এসে বসেন। কিন্তু এই হলিউড তারকাকে অনাহুত অতিথি হিসেবেই বিবেচনা করেন হিলটন। তিনি সেখান থেকে বের হয়ে যেতে বলেন বাইন্সকে। এটি অহংয়ে গিয়ে লাগে বাইন্সের। শুরু হয়ে যায় দুজনের বাদানুবাদ। যেটি এক সময় কদর্য রূপ নেয়। শেষ পর্যন্ত ক্ষমতা দেখিয়ে হিলটন রীতিমতো বের করে দেন বাইন্সকে, কেবল অর্ধচন্দ্রটাই নাকি বাকি ছিল! আইএএনএস।