বাগদানের পথে প্যাটিনসন-টুইগস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফকেএ টুইগসের সঙ্গে রবার্ট প্যাটিনসন
এফকেএ টুইগসের সঙ্গে রবার্ট প্যাটিনসন

‘টোয়ালাইট’ তারকা রবার্ট প্যাটিনসন ও ব্রিটিশ গায়িকা-নৃত্যশিল্পী এফকেএ টুইগসের প্রেম ভালোই জমে উঠেছে। টুইগসের সঙ্গে প্রেমের সম্পর্ককে আরেক ধাপ এগিয়ে নেওয়ারই পরিকল্পনা করছেন প্যাটিনসন। শোনা যাচ্ছে, শিগগির বাগদান সম্পন্ন করবেন তাঁরা। শুধু তা–ই নয়, প্যাটিনসন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে টুইগসের পরিচয় করিয়ে দিয়েছেন। প্যাটিনসনের পরিবারের সদস্যরা টুইগসে স্বাগতও জানিয়েছেন।
টোয়ালাইট ছবির সহ–অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে চার বছরের প্রেমের ইতি টানার পর গত বছরের সেপ্টেম্বরে ব্রিটিশ গায়িকা টুইগসের সঙ্গে প্রথম একসঙ্গে দেখা যায় প্যাটিনসনকে। তখন ক্যালিফোর্নিয়ার ভেনিস সৈকতে হাত ধরে হাঁটার সময় ক্যামেরাবন্দী হন ২৮ বছর বয়সী প্যাটিনসন ও ২৭ বছর বয়সী টুইগস। পরে হলিউডে এই জুটিকে একসঙ্গে দেখা যাওয়ার পর তাঁদের প্রেমের জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে।
সম্প্রতি এক খবরে ই–অনলাইন জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে টুইগসকে একটি আংটি উপহার দিয়েছেন প্যাটিনসন। অবশ্য টুইগসের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ, এমনটা জানাতেই ওই আংটি প্রদান। প্রেমিকের কাছ থেকে থেকে আংটি পেয়ে দারুণ আনন্দিত টুইগস। এখনো তাঁদের বাগদান সম্পন্ন না হলেও, শিগগির এই পথে হাঁটতে যাচ্ছেন তাঁরা। এরই মধ্যে যুক্তরাজ্যে প্যাটিনসনের অভিভাবকদের সঙ্গে দেখা করেছেন টুইগস। তাঁরা টুইগসকে অনেক পছন্দও করেছেন।
আরও পড়ুন