বাজছে বিয়ের ঘণ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়া-বিবি তো সেই কবে থেকেই রাজি হয়ে আছেন। সংসারে এরই মধ্যে ঘর আলো করে ফুটফুটে একটা মেয়েও এসেছে। এবার শুভস্য শীঘ্রম। শুভকাজটাও হয়ে যাবে শিগগিরই। অ্যাশটন কুচার আর মিলা কুনিস নাকি বিয়ের পরিকল্পনা শুরু করে দিয়েছেন জোরেশোরে।
দুজনের বাগদান হয়ে গিয়েছিল আগেই। তবে বিয়ের পরিকল্পনাটা স্থগিত রাখা হয় কুনিস সন্তানসম্ভবা হয়ে পড়ায়। অবশেষে গত সেপ্টেম্বরে জন্ম নেয় ওয়াট। এই কয়েক মাসে ছোট্ট পরিটাকে নিয়ে দুজনের বেশ ভালো সময় কেটেছে। এখন সময় এসেছে নিজেদের সম্পর্কটাকে আরেকটা পর্যায়ে নিয়ে যাওয়ার। তাই বিয়ের পরিকল্পনা। এবার নাকি বেশি সময়ও নেবেন না দুজন। ইঅনলাইন।