বাজে ছবির দৌড়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষণা করা হয়েছে রেজ্জি অ্যাওয়ার্ডের এ বছরের মনোনয়ন তালিকা। সেখানে বাজে ছবির দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে ট্রান্সফরমার্স: এজ অব এক্সটিঙ্কশন। তারা পেয়েছে বাজে ছবি, বাজে চিত্রনাট্য ও বাজে পরিচালকসহ সাতটি মনোনয়ন। প্রতিবছর হলিউডের সেরা নয়, সবচেয়ে বাজে ছবিগুলোকে রেজ্জি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। এবার রেজ্জি অ্যাওয়ার্ডের ৩৫তম আসর বসতে যাচ্ছে। অস্কার আসরের ঠিক এক দিন আগে অর্থাৎ ২১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে রেজ্জি বিজয়ীদের নাম।
দেখার অপেক্ষা, মনোনয়নের মতো রেজ্জি জয়ের দিক থেকেও কি ট্রান্সফরমার্স সবার আগে থাকে কি না। কারণ এ বছর বাজে ছবির রেজ্জি লড়াই হবে হাড্ডাহাড্ডি। ট্রান্সফরমার্স-এর সঙ্গে আছে টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস, লেফট বিহাইন্ড, সেভিং ক্রিসমাস ও লিজেন্ড অব হারকিউলিকস-এর মতো বিস্বাদ সব ছবির নাম।