বাজে দম্পতি ব্র্যাঞ্জেলিনা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি গত আগস্ট মাসে ঢাকঢোল পিটিয়ে গাঁটছড়া বেঁধেছেন দুজন। বাস্তবে এই দম্পতির জীবন যতটাই প্রেমময় হোক, পর্দায় তাঁরা আসছেন ‘বাজে দম্পতি’ হয়ে। সিনেমার নাম বাই দ্য সি। আর ছবির পরিচালক? স্বয়ং অ্যাঞ্জেলিনা জোলি! সম্প্রতি একটি অনুষ্ঠানে অ্যাঞ্জেলিনা বলেন, এই ছবিতে অভিনয় করার আগে তাঁকে সতর্ক করেছিলেন কাছের বন্ধুরা। অনেকেই মনে করেন, সদ্য বিবাহিত এই জুটির এমন চরিত্রে অভিনয় করা ঠিক ভালো দেখায় না। জোলি বলেন, ‘১০ বছর পর আমরা দুজন এক ছবিতে কাজ করলাম। বন্ধুরা বলছিল, ছবির আইডিয়াটা খারাপ না। কিন্তু তারা বারবার জানতে চেয়েছে, এমন একটা চরিত্রে অভিনয়ের ব্যাপারে আমরা নিশ্চিত কি না।’ ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলিকে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ ছবিতে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল। বাই দ্য সি মুক্তি পাবে আগামী বছর। জিনিউজ।