বাজে রাঁধুনি জোলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রান্না করতে গেলেই নাকি একেবারে বেড়াছেড়া বাধিয়ে ফেলেন। বেশির ভাগ সময়ই রান্না পুড়ে কাঠকয়লা। অ্যাঞ্জেলিনা জোলির মতো বাজে রাঁধুনি আর খুব একটা নেই। আর এ কথা জোলি নিজ মুখেই স্বীকার করেছেন। বলেছেন, বাড়িতে তাই রান্নার অনুমতিই মেলে না। এমনকি বড়দিনের মতো উৎসবেও না। সেই ভারটা ব্র্যাড পিট নিজে কাঁধে তুলে নেন।
৩৯ বছর বয়সী ছয় সন্তানের মা জোলি বলেছেন, ‘বাড়িতে কেউ চায় না বড়দিনে আমি রান্না করি। কারণ আমার ধৈর্য একেবারেই নেই। রান্না শুরু করতে গেলেই মন অন্যখানে চলে যায়। রান্নার সময় হয়তো আমি কিছু একটা পড়তে শুরু করলাম কিংবা বাইরে বাচ্চাদের সঙ্গে খেলতে শুরু করলাম। আসলে রান্না করতে হলে আপনার ভীষণ ধৈর্য থাকতে হবে।’ হিন্দুস্তান টাইমস।