বাতিকগ্রস্ত তারকারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকারা তো আর ভিনগ্রহের প্রাণী নন। দোষে-গুণে মিলিয়ে তাঁরাও মানুষ। কিছু বদভ্যাস আর বাতিক তাঁদেরও থাকতে পারে। হলিউডের জনপ্রিয় কয়েকজন তারকার এমন অদ্ভুত সব বাতিক আছে, যা শুনে হয়তো হাসি পাবে।

কেটি পেরির ২০টি টুথব্রাশ
কেটি পেরির মুক্তোঝরা হাসির রহস্য কী, তা জানেন? কেটি তাঁর দাঁত ঝকঝকে রাখতে দিনে ছয়বার মাজেন। আর যেখানেই যান না কেন, সঙ্গে রাখেন ২০টি টুথব্রাশ!

কেটি পেরি
কেটি পেরি

ডান পা আগে
জেনিফার অ্যানিস্টোন ছোটবেলা থেকেই অদ্ভুত এক কুসংস্কার মেনে চলেন। বিমানে করে কোথাও যাওয়ার সময় প্রথম কদম কখনোই বাঁ পায়ে ফেলেন না এই অভিনেত্রী। প্লেনে চড়ার সময় তিনি সব সময় ডান পা আগে রাখেন।

জেনিফার অ্যানিস্টোন
জেনিফার অ্যানিস্টোন

চুল ধোন না প্যাটিনসন
যদি শোনেন রবার্ট প্যাটিনসনের মতো সুদর্শন নায়ক দেড় মাস পরপর চুল পরিষ্কার করেন, বিশ্বাস করবেন? শুনে ভিরমি খেলেও এটিই সত্যি। এই তারকা নিজেই জানিয়েছেন রোজ চুল পরিষ্কার করার কোনো মানে দেখেন না তিনি। তাই তো চুলে শ্যাম্পু করেন প্রায় ছয় সপ্তাহ পরপর।

রবার্ট প্যাটিনসন
রবার্ট প্যাটিনসন

ফক্সকে নিরাপদ রাখে ব্রিটনির গান
অভিনেত্রী মেগান ফক্স বিমানযাত্রার সময় কানে ইয়ারফোন গুঁজে রাখেন। তবে যাত্রাপথে আর কারও নয়, শুধু ব্রিটনি স্পিয়ার্সের গান শোনেন তিনি। ফক্সের বিশ্বাস, ব্রিটনির গান শুনলে তিনি নিরাপদে থাকেন।

মেগান ফক্স
মেগান ফক্স

প্যারিস রোজ ‘উইশ’ করেন একই সময়ে
আমেরিকান টিভি ব্যক্তিত্ব প্যারিস হিলটনের কাছের লোকেরা বলেন, রোজ ঘড়ির কাঁটা ১১টা ১১ মিনিটে পৌঁছালেই প্যারিস একটি ‘উইশ’ করেন। এই কাজ তিনি সব সময়ই করে থাকেন। কারণ, তাঁর বিশ্বাস, এই সময়ে কিছু চাইলে তা পূরণ হয়।

প্যারিস হিলটন
প্যারিস হিলটন

স্টোরিপিক ও স্কুপহুপ অবলম্বনে নাদিয়া মাহমুদ।