বাফটাতেও 'লা লা ল্যান্ড' এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের রয়্যাল আলবার্ট হলে গত রোববার অনুষ্ঠিত হয়ে গেল ৭০তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড (বাফটা)। লা লা ল্যান্ড-এর খবর শুনতে শুনতে একঘেয়েমি চলে আসতে পারে! তবে এ বছরের বাফটাতেও ছিল এ ছবির জয়জয়কার। শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মাননাসহ এই ছবি জিতেছে পাঁচটি পুরস্কার। এমা স্টোন জিতেছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান। ম্যানচেস্টার বাই দ্য সি ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন কেসি অ্যাফ্লেক। শ্রেষ্ঠ সহ-অভিনেতা দেব প্যাটেল (লায়ন) ও শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী হয়েছেন ভায়োলা ডেভিস (ফেন্সেস)। শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন ডেমিয়ান শ্যাজেল (লা লা ল্যান্ড)। শ্রেষ্ঠ নবাগত পুরস্কার পান টম হল্যান্ড। দ্য গার্ডিয়ান, বিবিসি