বাফটায় সেরা 'হ্যাপি ভ্যালি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হ্যাপি ভ্যালি’ ছবিতে সারা ল্যাঙ্কাশায়ার
‘হ্যাপি ভ্যালি’ ছবিতে সারা ল্যাঙ্কাশায়ার

লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে রবিবার রাতে অনুষ্ঠিত হয়ে গেল ‘বাফটা টিভি অ্যাওয়ার্ড’। ব্রিটিশ ছোট পর্দার সবচেয়ে বড় পুরস্কার অনুষ্ঠান এটি। অনুষ্ঠানের মূল আকর্ষণ বরাবরের মতোই সেরা নাটকের দিকে ছিল। ধারণা করা হচ্ছিল নেটফ্লিক্সের বড় বাজেটের ‘রাজকীয়’ নাটক ‘দ্য ক্রাউন’ হয়তো সেরা নাটকের পুরস্কার পাবে। কেননা ৫টি মনোনয়ন পেয়ে এমনিতেই এগিয়ে ছিল ‘দ্য ক্রাউন’। কিন্তু সেরার পুরস্কার গেল বিবিসির ‘হ্যাপি ভ্যালি’-র ঝুলিতে। আর এতে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন সারা ল্যাঙ্কাশায়ার।
‘শার্লক’ বেনেডিক্ট কাম্বারব্যাচের মত বাঘা অভিনেতাকে টক্কর দিয়ে সেরা অভিনেতা হন ‘মার্ডারড বাই মাই ফাদার’ এর আদিল আখতার। কাম্বারব্যাচ মনোনয়ন পেয়েছিলেন ‘দ্য হোলো ক্রাউনঃ দ্য ওয়ার্স অব দ্য রোজেজ’ নাটকের জন্য। সহ অভিনেত্রীর পুরস্কার জিতে নেন ইউনমি মোসাকু, ‘ডেমি লোলা আওয়ার লাভড বয়’ নাটকের জন্য। ‘দ্য নাইট ম্যানেজার’ নাটকে অভিনয় করে সহ অভিনেতার পুরস্কার পান টম হল্যান্ডার।
অন্যান্য পুরস্কারের তালিকা নিচে দেওয়া হলো-
আন্তর্জাতিক- দ্য পিপল ভি ওজে সিম্পসনঃ আমেরিকান ক্রাইম স্টোরি
কমেডি অনুষ্ঠানের সেরা শিল্পী (নারী)- ফিবি ওয়ালার-ব্রিজ (ফ্লিব্যাগ)
কমেডি অনুষ্ঠানের সেরা শিল্পী (পুরুষ)- স্টিভ কুগেন (অ্যালান প্যাট্রিজে’স সিজারড ইজল)
মিনি সিরিজ- ন্যাশনাল ট্রেজার
স্ক্রিপ্টেট কমেডি- পিপল জাস্ট ডু নাথিং
দ্য হলিউড রিপোর্টার