বাবা বলে গেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আর কোনো দিন গান কোরো না’—এমন অনুরোধ ব্রিটনি স্পিয়ার্সের বাবা জেমি স্পিয়ার্স মেয়েকে করেননি। মেয়ের প্রতি তাঁর পরামর্শ, ‘আপাতত’ নতুন কোনো প্রেমে না জড়ানোটাই তাঁর জন্য ভালো হবে।
‘সর্বশেষ’ প্রেমিক চার্লি এবারসোলের সঙ্গে ব্রিটনির সম্পর্ক চুকেবুকে গেছে দুই মাস আগে। বাবা চান, মেয়ে এবার অন্তত ছয় মাসের একটা ‘বিরতি’ নিয়ে নিজের দিকে মনোযোগ দিক। একের পর এক সম্পর্ক ভাঙা-গড়া ব্রিটনিকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে—এমনটাই মনে করেন জেমি। তিনি বলেন, ‘সম্পর্কটা ঠিকমতো গড়তে না দিয়েই আমার মেয়ে তার সমস্ত ভালোবাসা উজাড় করে দেয় এবং ভালোবাসার মানুষটা তাকে ছেড়ে যায়।’
বাবার অনুরোধ ব্রিটনি রাখতে পারেন কি না, দেখা যাক। এরই মধ্যে নাকি তিনি বলতে শুরু করেছেন, একটা নতুন মানুষই পারে চার্লিকে হারানোর কষ্টটা ভুলিয়ে দিতে! টাইমস অব ইন্ডিয়া।