বাবার মৃত্যুর পরও মঞ্চে ভেনেসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা গ্রেগ হাজেন্সের সঙ্গে ভেনেসা হাজেন্স
বাবা গ্রেগ হাজেন্সের সঙ্গে ভেনেসা হাজেন্স

ইংরেজিতে একটা কথা আছে, ‘দ্য শো মাস্ট গো অন।’ ভেনেসা যেন সেই কথাটির মর্মার্থ বেশ ভালোভাবেই বুঝতে পারলেন। সরাসরি সম্প্রচারের অপেক্ষায় থাকা বিশেষ টিভি নাটক ‘গ্রিস লাইভ’-এ অংশ নেওয়ার কিছুক্ষণ আগেই বাবার মৃত্যুর খবর এসেছিল তাঁর কাছে। কিন্তু এরপর একজন পেশাদার শিল্পীর মতোই সব শোক কাটিয়ে মঞ্চে উঠলেন ভেনেসা। দাঁড়ালেন ক্যামেরার সামনে। প্রয়াত বাবাকে উৎসর্গ করলেন তাঁর অভিনয়জীবনের সবচেয়ে কঠিন পরিবেশনাটি।
২০১৫ সালের জুলাই মাসে বাবার অসুস্থতার কথা ভক্তদের জানিয়েছিলেন ‘হাইস্কুল মিউজিক্যাল’ তারকা ভেনেসা হাজেন্স। অবশেষে তাঁর বাবা গ্রেগ হাজেন্স হার মানলেন ক্যানসারের কাছে। গত শনিবার মারা যান ভেনেসার বাবা। ভেনেসা যখন ‘গ্রিস লাইভ’ নামে একটি বিশেষ টিভি অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই বাবার মৃত্যুর খবর পান। তবে এর পরও ভেনেসা চালিয়ে যান অভিনয়।
মঞ্চে ওঠার আগে টুইটারে ভেনেসা লেখেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা গ্রেগ আর নেই। তিনি ক্যানসারে ভুগছিলেন। ধন্যবাদ তাঁদের, যাঁরা তাঁর জন্য প্রার্থনা করেছেন।’
‘গ্রিস লাইভ’-এর ‘রিজো’র সাজে মঞ্চে ওঠার আগে টুইটারে ভেনেসা আরও লেখেন, ‘আজ আমি তাঁকে (বাবা) শ্রদ্ধা জানাতে মঞ্চে উঠছি।’ ইয়াহু নিউজ।