বাহারি পোশাকে তারার মেলা

কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহ করতে প্রতিবছর তারকাদের নিয়ে জমকালো একটা ফ্যাশন শো করে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টস (মোমা)। করোনার কারণে গত বছর আসরটি বসেনি। তাই এবার যেন তারার মেলা বসে গিয়েছিল। অদ্ভুত পোশাক আর সাজে বিশ্বের নামকরা সব মডেল ও তারকায় ঠাসা ছিল এবারের মেট গালা। এ বছরের পোশাকের থিম ছিল ‘ইন আমেরিকা: আ লেক্সিকন অব ফ্যাশন’। উপস্থাপক ছিলেন পপ তারকা বিলি আইলিশ, টেনিস খেলোয়াড় নাওমি ওসাকা, অভিনেতা টিমোথি চ্যালামেট ও কবি আমান্ডা গোরম্যান।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
কালো কাপড়ে নিজেকে মুড়ে নিলেন অভিনেত্রী শ্যারন স্টোন।
এএফপি
২ / ১৫
পোশাকটাই এমন, বোঝার উপায় নেই ভেতরে কিম কারডাশিয়ান আছেন।
এএফপি
৩ / ১৫
আলো ছড়িয়েছেন অভিনেত্রী টেসা থম্পসনও।
এএফপি
৪ / ১৫
এবারের আসরের উপস্থাপকদের একজন টিমোথি চ্যালামেট। বেশভূষায় খুব একটা বৈচিত্র্য ছিল না।
এএফপি
৫ / ১৫
নীল ও কালোর মিশেলে ডেনিম গাউনে লুপিটা নিয়নগো।
এএফপি
৬ / ১৫
‘হর্সগার্ল’ সেজে এসেছিলেন জার্মান গায়িকা কিম পেট্রাস।
এএফপি
৭ / ১৫
ব্যালাসিয়াগা গাউন পরে হাজির হয়েছিলেন রিয়ানা।
এএফপি
৮ / ১৫
বিলি আইলিশের সাজে ফিরে এলেন মেরিলিন মনরো।
এএফপি
৯ / ১৫
র‍্যাপার লি নাজ এক্স পরেছিলেন ভেরসাচির পোশাক।
এএফপি
১০ / ১৫
মাথায় হ্যাট আর রালফ লরেনের পোশাকে জেনিফার লোপেজ।
এএফপি
১১ / ১৫
সোমালি-আমেরিকান সুপারমডেল ইমান মানেই বাহারি জৌলুশ।
এএফপি
১২ / ১৫
কলম্বিয়ান গায়ক মালুমা হাজির হলেন লাল রঙের পোশাকে।
এএফপি
১৩ / ১৫
নিউজিল্যান্ডের গায়িকা লর্ড এসেছিলেন হাতে কাজ করা দারুণ পোশাক পরে।
এএফপি
১৪ / ১৫
ব্রিটিশ অভিনেত্রী সিনথিয়া এরিভোর পরনে ছিল সাদা পোশাক।
এএফপি
১৫ / ১৫
হলিউড অভিনেত্রী মেগান ফক্স এসেছিলেন লাল রঙের লেস গাউন পরে।
এএফপি