বিক্রি হচ্ছে হ্যারি পটারের বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যারি পটার সিরিজে ব্যবহৃত বাড়িটি
হ্যারি পটার সিরিজে ব্যবহৃত বাড়িটি

লন্ডনের শহরতলির জায়গাটির নাম ব্র্যাকনেল। সেখানে একটি বাড়ি বিক্রি হবে। সারা শহরে সাড়া পড়ে গেছে সেই বাড়ি বিক্রির খবরে। এ বাড়িটিতেই থাকত দুনিয়াজোড়া জনপ্রিয় চরিত্র ‘হ্যারি পটার’। এবার আপনিও কিনে নিতে পারেন সিঁড়ির নিচে হ্যারির স্মৃতিবিজড়িত সেই ছোট্ট ঘরটি। তবে গুনতে হবে ৪ লাখ ৭৫ হাজার পাউন্ড।

লন্ডনের সেই বাড়িতেই হ্যারি পটার সিরিজের প্রথম ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন’-এর শুটিং হয়েছিল। বাড়িটির সিঁড়ি ঘরের নিচে হাঁড়ি–পাতিল রাখার একটি খুপরিতে ছিল জনপ্রিয় চরিত্র হ্যারি পটারের থাকার ঘর। শোনা যাচ্ছে, এবার বিক্রি হয়ে যাবে ঘরটি। তবে অক্ষত থাকছে সেই সিঁড়ি ও খুপরি ঘর।
ওয়েস্ট লন্ডন থেকে ব্র্যাকনেলের দূরত্ব ৩০ মাইল। সেখানকার শহরতলির একটি বাড়িতে শুটিং হয় হ্যারি পটার সিরিজের প্রথম ছবির। তারপর বাড়িটিতে সেট তৈরি করে একে একে তৈরি করা হয় সিরিজের আটটি ছবি।
রিয়েল স্টেট এজেন্সি চ্যান্সেলরস জানায়, তিনটি থাকার ঘর সম্প্রতি পুরোপুরি আবার সংস্কার করা হয়েছে। দাম নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৫ হাজার পাউন্ড। রিয়েল স্টেট এজেন্ট পল বোসাঙ্ক বলেন, তাঁরা বাড়িটি বিক্রির পরিকল্পনার সময় বাড়িটির সঙ্গে হ্যারি পটার ছবির সংযুক্তির কথা চিন্তা করেননি। কিন্তু হ্যারি পটারের সংযুক্তি জানার সঙ্গে সঙ্গে ক্রেতাদের আগ্রহ বেড়ে যায়, তবে বিষয়টি তাঁদের বাড়িটির চূড়ান্ত দাম নির্ধারণে কোনো প্রভাব ফেলেনি।
বাড়িটির একজন কোরিয়ান প্রতিবেশী ফিল্ড বলেন, ছবির কারিগরি কর্মীরা বাড়িটি ছেড়ে যাওয়ার পাঁচ বছর পরেও হ্যারি পটার ভক্তদের আকর্ষণ থেকে গেছে। প্রথম যখন ছবিটি মুক্তি পায়, তখন ভ্রমণ বাসে করে লোক দেখতে আসত। এখন অবশ্য বেশ নীরব। তবে স্কুল ছুটির দিনে অনেক মানুষ এখনো এখানে আসে। এপি।