বিখ্যাত পরিচালক আন্দ্রেই ভাইদা চলে গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কারজয়ী আন্দ্রেই ভাইদাকে ২.‘আ জেনারেশন’ ছবির একটি দৃশ্য ৩. ‘অ্যাশেস অ্যান্ড ডায়মন্ডস’ ছবিটি ১৯৫৮ সালের
অস্কারজয়ী আন্দ্রেই ভাইদাকে ২.‘আ জেনারেশন’ ছবির একটি দৃশ্য ৩. ‘অ্যাশেস অ্যান্ড ডায়মন্ডস’ ছবিটি ১৯৫৮ সালের

শুধু পোল্যান্ড নয়, বিশ্ব চলচ্চিত্রকেই অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন আন্দ্রেই ভাইদা। কমিউনিজমের পতনের পর যুদ্ধবিধ্বস্ত পোল্যান্ডকে সেলুলয়েডের মাধ্যমে তিনি তুলে ধরেন বিশ্বের সামনে। চলে গেলেন সেই অস্কারজয়ী পোলিশ পরিচালক আন্দ্রেই ভাইদা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। 
সিনেমায় অসাধারণ অবদানের জন্য ২০০০ সালে সাম্মানিক অস্কারে ভূষিত করা হয় আন্দ্রেই ভাইদাকে। ৬০ বছরের দীর্ঘ পেশাগত জীবনে মোট ৪০টি ছবি পরিচালনা করেছেন ভাইদা। বিশেষ করে নাৎসি আমলে যুদ্ধবিধ্বস্ত পোল্যান্ড ও কমিউনিস্ট ইতিহাসের ওপর তৈরি তাঁর ট্রিলজি ‘আ জেনারেশন’ (১৯৫৪), ‘ক্যানাল’ (১৯৫৬) ও ‘অ্যাশেস অ্যান্ড ডায়মন্ডস’ (১৯৫৮) উল্লেখযোগ্য। ১৯৮১ সালে ‘ম্যান অব আয়রন’ ছবির জন্য কান চলচ্চিত্র উৎ​সবে সর্বোচ্চ পুরস্কার পালমে ডি’ওর পান ভাইদা। জীবনের শেষ দিন পর্যন্ত শিল্পের স্বাধীনতার পক্ষে লড়ে গেছেন তিনি। বলতেন, ‘আমি চাই, শিল্পে রাষ্ট্রের নাক গলানোর বিরুদ্ধে গর্জে উঠুক বিশ্ব।’ দ্য গার্ডিয়ান ও বিবিসি।