বিচ্ছেদ আপাতত স্থগিত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি

অ্যাঞ্জেলিনা জোলির পাঠানো বিবাহবিচ্ছেদের নোটিশের আপাতত কোনো জবাব দিচ্ছেন না পিট। এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, নোটিশের জবাব দেওয়ার শেষ সময় ছিল গত বুধবার। ইচ্ছা করেই পিট এর কোনো সাড়া দেননি। তাঁর ভয় কেবল এক জায়গায়। এই অভিনেতা মনে করছেন, বিচ্ছেদের এই মামলা আদালত পর্যন্ত গড়ালে তাঁদের সন্তানেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এটা কোনোমতেই হতে দিতে চান না পিট।
নোটিশে জোলি সন্তানদের একক অভিভাবকত্ব চেয়েছিলেন। আর পিট দাবি করছেন যৌথ ও সরাসরি অভিভাবকত্ব। কিন্তু এখনই এ নিয়ে জোলির সঙ্গে কোনো আইনি লড়াইয়ে জড়াতে চাইছেন না পিট। জোলি-পিট দুজনই নাকি এখন কিছুটা সময় নিতে চাইছেন। শান্তিপূর্ণভাবে সবকিছুর মীমাংসা হোক, এটাই তাঁদের পরিকল্পনা। আর এই সিদ্ধান্ত তাঁরা নিয়েছেন সন্তানদের স্বার্থে।
এ ছাড়া ২০১৪ সালে ফ্রান্সের গ্রাম কোরেনের যে বিশাল বাড়িতে ব্র্যাড ও জোলির বিয়ে হয়েছিল, সেটি তাঁরা বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র জানায়, সম্পদের বাজারমূল্যও নির্ধারণ করা হয়েছে। শিগগিরই বিক্রির ঘোষণা দেওয়া হবে। তবে বাড়ির সঙ্গে যে আঙুরখেত ছিল, সেটা বিক্রি করবেন না তাঁরা।
এদিকে লস অ্যাঞ্জেলেসের আদালতের শিশু ও পরিবার সেবা বিভাগ এখনো পিটের বিরুদ্ধে আনা সন্তানের গায়ে হাত তোলার অভিযোগ খতিয়ে দেখছে। যদিও মামলাটি এখন পর্যন্ত পিটের পক্ষেই আছে। ইয়াহু নিউজ।